প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ AM ||
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৫, ৭:২৩ AM
রূপসায় জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
এম মুরশীদ আলী :
জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশক্রমে খুলনা জেলার সকল উপজেলার ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দাওয়াতী জনসভা ও র্যালী ২০ সেপ্টেম্বর হইতে ৩০ অক্টোবর পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রূপসা উপজেলা সদর কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৪ অক্টোবর বিকেলে জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- টিম প্রধান জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং খুলনা জেলা জাকের পার্টির সভাপতি শেখ আনছার আলী।
বক্তৃতা করেন- যুগ্ম টিম প্রধান কেন্দ্রীয় পরিষদ সদস্য, খুলনা সাংগঠনিক বিভাগ সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত, টিম সদস্য- খুলনা জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, টিম সদস্য- জাকের পার্টির সহ-সাধারন সম্পাদক ইফতেখার আল মামুন সুমোন, টিম সদস্য- জেলা জাকের পার্টির সদস্য মো. রিদওয়ানুর রহমান সিমিন।
সভায় সভাপতিত্ব করবেন- টিএসবি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শেখ ইউসুফ আলী।
স্ব-স্ব উপজেলার ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১